শিউলি অথবা রক্তজবার গল্প

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘শিউলি অথবা রক্তজবার গল্প’। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানি চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, সুমাইয়া শিমু, নওশাবা, মৃন্ময় চক্রবর্তী, দিবা প্রমুখ।