আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১০
প্রকাশ : ০২ মে ২০১৪, ২০:৪৩
ভারতের আসাম রাজ্যের কোকরাজহার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাদেশিক সরকার ১০ কোম্পানি আধা-সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছে। ২০১২ সালে ওই অঞ্চলে নৃ-গোষ্ঠী বোড়ো ও মুসলিমদের মধ্যে বড় ধরনের সামপ্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছিল। সে সময়ে অনেক মানুষ হতাহত হয়েছিল।