কালীগঞ্জে মিনি ইজতেমায় মুসল্লিদের জুমার নামাজ আদায়

গাজীপুরের কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ১ মে থেকে শুরু হওয়া ৩ দিনের মিনি ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অর্ধ লক্ষাধিক মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ পরিচালনা করেন, কাকরাইল মসজিদের মুরব্বি মুফতি তৌহিদুল ইসলাম। গতকাল মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন, বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খাঁন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, পৌর মেয়র মো. লুত্ফুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভুঁইয়া প্রমুখ।