শিশুদের টিভি দেখতে হবে যেভাবে

শিশু-কিশোররা বাসায় থাকলে সারাক্ষণ হয় টিভি দেখে না হয় কম্পিউটারে গেম খেলে। এমনকি আজকাল ছোট ছোট অনেক ডিভাইস বের হয়েছে যাতে ডিভিডি, টিভি এবং কম্পিউটারের সব ফাংশন রয়েছে। আর সারাক্ষণ বেশীরভাগ শিশু-কিশোররা ব্যস্ত থাকে। এছাড়া শিশুরা যখন টিভি দেখে তখন টিভির পর্দার খুব কাছাকাছি বসে টিভি দেখে। এতে শিশুদের চোখের ক্ষতি হতে থাকে এবং এক পর্যায়ে দৃষ্টিশক্তি সমন্বয় করতে চশমা নিতে হয়। এ ব্যাপারে মালয়েশিয়ার তুন হোসেন ন্যাশনাল আই হাসপাতালের পরিচালক এবং চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: ভিরা রামানির অভিমত: শিশুরা যখন টিভি দেখে তখন বাবা-মা-অভিভাবকদের উচিত শিশুরা যেন টিভি পর্দার খুব কাছা-কাছি বসে টিভি না দেখে। এতে দৃষ্টিশক্তির ক্ষতি হয়। এই বিশেষজ্ঞ আরও মনে করেন যেসব শিশুরা অধিক সময় ধরে টিভি পর্দা ঘেষে টিভি দেখতে অভ্যস্ত তাদের চোখ পরীক্ষা করালে চোখের সমস্যা ধরা পড়বে। তাই বাবা-মা-অভিভাবকদের উচিত শিশুরা যাতে টিভি পর্দার কাছাকাছি বসে টিভি না দেখে তা নিশ্চিত করা। ডা: ভিরা গবেষণায় দেখেছেন যেসব শিশুরা টিভি পর্দার কাছাকাছি বা সল্প দুরত্বে বসে টিভি দেখে থাকে তাদের শতকরা ৯৫ ভাগের দৃষ্টিশক্তির সমস্যার কারণে চশমা নিতে হচ্ছে। এটা একটি উদ্ব্বেগজনক তথ্য এবং পিতা-মাতা-অভিভাবকদের নিশ্চয়ই এটা উপলবি করে ব্যবস্থা নেয়া উচিত। ডা: মোড়ল নজরুল ইসলাম