নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি ৯ প্রার্থী

দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ৯জন প্রার্থী। এদের মধ্যে কুমিল্লা-৫ আসনের সফিকুর রহমানের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। গত বুধবার পর্যন্ত ইসিতে রিটার্নিং অফিসারদের পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে। এদিকে গত ৫ জানুয়ারিতে সংসদ নির্বাচন শেষ হলেও এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি। আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী ১২টি দলকে ব্যয়ের হিসাব জমা দিতে হবে। রিটার্নিং অফিসারদের পাঠানো হিসাব অনুসারে এ পর্যন্ত যারা ব্যয়ের হিসাব দেননি তারা হলেন, লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ, শেরপুর-৩ জাসদের আবদুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম, সুনামগঞ্জ-৫ বিএনএফ-এর আশরাফ হোসেন, কুমিল্লা-৫ জাপার সফিকুর রহমান, বরিশাল-৪ আসনে জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর-১ জাপার মাহমুদুর রহমান এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাপার বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম শরিফ উদ্দিন। এই ৯ জনের মধ্যে কেউই এসব আসন থেকে নির্বাচিত হননি। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ আসনের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন তিনি। তবে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ব্যয়ের হিসাব সময়মতো জমা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এরশাদ দাবি করেছেন, তিনি নির্বাচনী ব্যয় জমা দিয়েছেন। অন্যদিকে লালমনিরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘এরশাদ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি।