বিসিআরএর সঙ্গীত সন্ধ্যা

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর মাসিক সঙ্গীত সন্ধ্যা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। আলোচনায় অংশ নেন- আমিরুল ইসলাম খান ট্রফি (উপদেষ্টা), রেজাউল করিম ভুইয়া মিল্কী (উপদেষ্টা), সিনিয়র সভাপতি হুমায়ুন কবীর খোকন, সহসভাপতি জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ, অর্থ সম্পাদক আনন্দ সেন, সাংস্কৃতিক সম্পাদক ইসমত জেরিন স্মিতা। এছাড়াও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা তাহিছনা বদর, রাফেয়া আবেদীন, জাহাঙ্গীর সিকদার প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নীল রাজিব। প্রেস বিজ্ঞপ্তি