হঠাত্ রেগে যাবেন না

রাগ বা ক্রোধ মানুষের এক অতি স্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ। রাগ বা ক্রোধ নেই একমাত্র মহামানব নবী করিম (সা:) ছাড়া বোধ করি স্বয়ং সৃষ্টিকর্তা এমন কাউকে সৃষ্টি করেননি। আর এই রাগ বা ক্রোধের সঙ্গেই আমাদের বসবাস করতে হয়। তবে এই ক্রোধ যে কতটা বিপজ্জনক হতে পারে তা অনুমানও করা কঠিন। হঠাত্ রেগে গেলে হার্ট এ্যাটাক পর্যন্ত হতে পারে। ঘটতে পারে বিপর্যয়। তাই সকলকে ক্রোধ সম্বরণ করতে হবে। এই ক্রোধ নিবারণ করার জন্য কিছু পরামর্শ দিয়েছেন গবেষকগণ। এগুলো হচ্ছে- কেউ কখনও হঠাত্ রেগে গেলে তার পারি-পার্শ্বিক অবস্থায় যারা থাকবেন তাদের কিছুটা শান্ত থাকতে হবে। রাগন্বিত ব্যক্তির সঙ্গে তর্ক-বিতর্ক হলে তিনি আরও রেগে যাবেন এবং এধরনের তীব্র রাগ হার্টের জন্য হিতকর নয়। এছাড়া যিনি রাগান্বিত হবেন তারও উচিত হবে রাগ সম্বরণ করার চেষ্টা চালানো। আর যদি বারবার কোন ব্যক্তি হঠাত্ রেগে যেতে থাকেন তবে অবশ্যই সংশ্লিষ্ট কোন চিকিত্সকের পরামর্শ নিতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ