বার কাউন্সিলের সপ্তাহব্যাপী কর্মসূচি
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:১০
নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকার হত্যার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। শুক্রবার সংগঠনের ভাই চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ (আজ থেকে ৮ মে) পর্যন্ত, ৪ মে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল, ৫ মে বিক্ষোভ সমাবেশ, ৬ মে মানববন্ধন, ৭ মে প্রতিবাদ সমাবেশ ও ৮ মে প্রতীকী অনশন। দেশের সব আইনজীবী সমিতির সদস্যরা এ কর্মসূচি পালন করবে। এদিকে আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বার কাউন্সিলের উদ্যোগে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে। এ সময় সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।