বিরামপুরে ৬২ পরিবারে রিকশা-ভ্যান বিতরণ

মহান মে দিবসে বিনামূল্যে রিকশা-ভ্যান বিতরণ করে বিরামপুর উপজেলার ৬২টি শ্রমিক পরিবারের ২ শতাধিক সদস্যের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বিরামপুর এডিপির অর্থায়নে পৌরসভা, খানপুর ও জোতবানী ইউনিয়নের ৬২ জন হতদরিদ্র শ্রমিক পরিবারকে আয় বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর।