এনায়েতপুরে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:২৭
যাদের রক্তের বিনিময়ে লাল-সবুজের সোনার বাংলা প্রতিষ্ঠা পেয়েছে সেই ৫২ ও ৭১-এর মহান শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরের মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগীতায় এক অনুষ্ঠানে দ্বিতীয়বারের মত বীর শহীদদের স্মরণ করে এই বৃত্তি প্রদান করা হয়। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক বাদল চন্দ্র সরকার, শিক্ষক আব্দুল কাদের, সোলায়মান হোসেন, খন্দকার আব্দুল খালেক, এসএম সহিদুল রেজা, আব্দুল জলিল তালুকদার বক্তব্য রাখেন।