ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী মত্স্য চাষিদের প্রশিক্ষণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড়হিত উচ্চ বিদ্যালয়ে মত্স্য চাষিদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন মত্স্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। পুকুর প্রস্তুতিতে কীটনাশকের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব শীর্ষক জলজ পরিবেশ ড্রাগস ও কেমিক্যালস-এর প্রভাব প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার উপজেলার বড়হিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ড. ইয়াহিয়া মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, জলজ প্রকল্পের পরিচালক ড. মো: খলিলুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, উপ-পরিচালক ওয়াহেদ আলী, প্রাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।