চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ফজল করিম (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। ২০০৯ সালে চট্টগ্রামের বাঁশখালি উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামের মোজাহের মিয়ার ছেলে ফজল করিমের সঙ্গে একই গ্রামের জান্নাত খাতুনের মেয়ে বিলকিস আক্তারের বিয়ে হয়। ২০১০ সালের ২১ জুন স্ত্রীর সাথে বাকবিতণ্ডায় ফজল করিম তার মাথায় আঘাত করে খুন করে। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে।