শোক সংবাদ

ইসরাত জাহান চৌধুরী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বোন ইসরাত জাহান চৌধুরী (৬৫) ফার্মগেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ৫ মে সন্ধ্যায় ইস্টার্ণ ক্লাবে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। অজিত কুমার সাহা নেত্রকোনা শহরের জয়নগর নিবাসী সমাজেসেবক অজিত কুমার সাহা ওরফে খোকন সাহা (৮৬) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার জেলার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।