পলাশবাড়ীতে জামায়াত শিবিরের হামলায় মে দিবসের অনুষ্ঠান পণ্ড

জেলার পলাশবাড়ীর মেরীরহাটে গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের হামলায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মে দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতির গাইবান্ধা, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন শাখা মহান মে দিবস উপলক্ষে মেরীরহাট শহীদ মিনার প্রাঙ্গণে গত বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এক পর্যায়ে জামায়াত-শিবির বিরোধী বক্তব্য প্রদানের প্রতিবাদে ক্যাডাররা হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে। এসময় মঞ্চ ও চেয়ার ভাংচুর এবং সমাবেশে আগত অতিথিদের লাঞ্ছিত করে জামায়াত-শিবিরের ওই ক্যাডাররা।