আজকের রাশিফল

৪ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২১ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৪ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৬ ও ৪। শুভবার: শুক্র ও রবিবার। শুভরত্ন: গানের্ট ও হীরা। প্রকৃতিগতভাবেঃ আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ প্রখর। মৌলিক মানবিক গুণাবলী আছে আপনার। নতুন ধ্যান ধারণা ও পদ্ধতির ওপর আকর্ষণ প্রবল। নিজের মতে আপনি অনঢ়। পরিস্থিতি বা পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন না। অন্যরাও সাধারণভাবে আপনাকে বুঝে উঠতে পারে না। আপনার বন্ধুর সংখ্যা কম। অপ্রত্যাসিত ঘটনাপ্রবাহ আপনাকে গভীরভাবে প্রভাবিত করবে। ব্যতিক্রম সাফল্যের সম্ভাবনা আপনার জীবনে বেশি। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেত্রী অড্রে হেপবার্ন, জাপানী রাজনীতিক কাকুই তানাকা, জার্মান শিল্পপতি ফ্রিজ ভন ওপেল, চিত্রশিল্পী ফ্রানকুইজ জেরার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। স্বামী-স্ত্রীর মতবিরোধ এড়িয়ে চলুন। কারো দ্বারা উপকৃত হতে পারেন। বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। তবে মিথ্যা বদনামের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। ব্যবসায়ীক দিক ভালো যাবে। কোনো কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। সকল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কর্ম পরিবেশ ভালো থাকবে। কাজ-কর্মে সুফল আশা করতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মজুদদারি ব্যবসায় কোনো ধরনের সমস্যা হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। বিশেষ লেখার জন্য প্রশংসিত হতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভোগ্যপণ্যের ব্যবসায় লাভবান হতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ শরীর অসুস্থ হতে পারে। হজমের গোলমাল দেখা দিতে পারে। অথবা পেটে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অন্যের উপকার করেও বদনামের সম্মুখীন হতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজ-কর্মে কারো সহযোগিতা পাবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। যে কোনো ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। পাওনা টাকা আদায় হতে পারে। শরীর ভালো না যাওয়ার আশঙ্কা বেশি। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ নয়। পেশাগত কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিরক্ষা বিভাগের চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো কাজ-কর্মে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। কর্মনৈপুণ্যের জন্য প্রশংসিত হতে পারেন। বেসরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। বাইরে থেকে আজ কোনো ভালো খবর পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ ভালো থাকবে। সরকারি কাজে বাইরে যাওয়া সুযোগ হতে পারে। তরুণ কর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মোন্নতির যোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্টিক ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কোন বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। মনবল বৃদ্ধি পাবে। শরীর মোটামুটি ভালো যাবে। থানা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অকারণ ব্যয় পরিহার করুন। মজুদদারী ব্যবসায় আশানুরূপ সাফল্য পাবেন না। যোগান ও সরবরাহ ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। নিরাশা ভাব আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। ব্যবসায়িক সূত্রে ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। অংশীদারি ব্যবসা ভালো যাবে। কোনো প্রতিযোগিতামূলক কাজে সুফল হতে পারে।