জোকস

 রাশিয়ার এক কৃষক তার পুরনো রুবল (রাশিয়ার মুদ্রা) বদলে নতুন রুবল সংগ্রহ করার জন্য, এক কৃষক একবস্তা রুবল নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে। কিন্তু কোথায় রুবল বদল করবে সেটা জানে না। ভারি বস্তা মাথায় নিয়ে ছুটোছুটি করাও সম্ভব না। তাই বস্তাটা রাস্তার এককোণায় রেখে খোঁজ নিতে গেল সে। ফিরে এসে দেখে, তার রুবলগুলি রাস্তায় পড়ে আছে, আর চটের বস্তা হাওয়া!  টেলিফোনে কথোপকথন— :হ্যালো, আমাদের তোতাপাখিটা হারিয়ে গেছে। :দুঃখিত, এটা কেজিবি (রাশিয়ার গোয়েন্দা দফতর) অফিস। আপনি বরং থানায় যোগাযোগ করুন। :তা জানি । কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে, পাখিটি যা বলে, সেটা ওর একান্ত ব্যক্তিগত মতামত। আমাদের মতামতের সঙ্গে তার কোনো মিল নেই।  ১ম বন্ধু :খুব ভয়াবহ অভিজ্ঞতা হলো। প্রথমে এল অ্যাঞ্জিনা পেকটোরিস, তারপর আর্টেরিওস্কেলেরোসিস! সেটা শেষ হতে না হতেই সোরিয়াসিস, সেটা শেষে হাইপোডারমিকস। এতেও শেষ নয়, টনসিলাইটিসও ছিল, সবশেষে এল অ্যাপেনডেকটোমি! ২য় বন্ধু :বলিস কী! এসব থেকে পার পেলি তুই শেষমেশ? ১ম বন্ধু :কীভাবে পার পেলাম জানি না, তবে এমন দাঁতভাঙা শব্দের উচ্চারণ এর আগে কোনো ভাইভায় করতে হয়নি!  সর্দারজি প্রতিদিন সকালে তার কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তার বন্ধু দূর থেকে ডাক দিয়ে বলল— বন্ধু :আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি? সর্দারজি :অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা? বন্ধু :আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।