চোখের বালি

একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চোখের বালি’র। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন পংকজ ঘোষ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, রমিজ রাজু, চিত্রলেখা গুহ, শিরিন আলমসহ আরও অনেকে। ধারাবাহিক নাটক ‘চোখের বালি’ প্রতি রবি এবং সোমবার রাত ০৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।