‘নিখোঁজ বিমানের
পূর্ণ তল্লাশিতে
এক বছর লাগবে’
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২১:৩৭
নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি উদ্ধারে পূর্ণ তল্লাশি অভিযান শেষ করতে একবছর লেগে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার মালয়েশিয়ায় উদ্ধারকারী দলের মুখপাত্র আঙ্গুশ হাউস্টোন বলেন, সর্বশক্তি দিয়ে কাজ করে গেলে বিমানের ধ্বংসাবশেষ অবশ্যই পাওয়া যাবে। বিমানটির সম্ভাব্য ভাসমান ধ্বংসাবশেষ বিমানে করে খুঁজে বেড়ানোর অভিযান শেষ করা হয়েছে। এখন চলছে সাগরতলের অনুসন্ধান। স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে সাগরতলে বিমান ধ্বংসের সম্ভাব্য জায়গায় আরো ব্যাপক এলাকাজুড়ে অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে অনুসন্ধানকারীদের।