প্রতিষ্ঠানের গাড়িতে অফিস
যাতায়াতের ভাড়া
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২১:৫৫
আজকাল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ অনেক প্রতিষ্ঠানেই কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের উদ্যোগে গাড়ির সুব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠান যাতায়াতের সুবিধা প্রদানের বিনিময়ে কর্মচারীদের নিকট থেকে নির্দিষ্ট হারে যাতায়াত খরচ আদায় করে থাকে। যাতায়াত খরচ নির্ধারণের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান নীতিমালা প্রণয়ন করে তা অনুসরণ বা সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ব্যবহার না করে আনুমানিক ভিত্তিক মাসিক কর্মদিবস নির্ণয় করে থাকে যা ঠিক নয়। বত্সরে সাপ্তাহিক ছুটি, সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি বাদে সুনির্দিষ্টভাবে কর্মদিবস নির্ণয় করা যায়। তবে সাপ্তাহিক ছুটি যদি দুই দিন হয় সেক্ষেত্রে মাসিক গড় কর্মদিবস হবে এক রকম এবং তা হবে ২১ দিন। অপরদিকে সাপ্তাহিক ছুটি ১ দিন হলে সেক্ষেত্রে মাসিক গড় কর্মদিবস হবে অন্য রকম এবং তা হবে ২৫ দিন। উল্লেখ্য, সাধারণভাবে সাপ্তাহিক ছুটি দুই দিন হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ১ দিন।
২০১৪ পঞ্জিকা বর্ষ অনুযায়ী (ক) বছরে সাপ্তাহিক ছুটি ৫২–২ = ১০৪ (খ) বাত্সরিক ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন বাদে সাধারণ ছুটি (১৪-৪) = ১০ দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে নির্বাহী আদেশে সরকারি ছুটি (৮-২) = ৬ দিন। এভাবে মোট ছুটি = ১২০ দিন। এক্ষেত্রে বাত্সরিক কর্মদিবস (৩৬৫-১২০) = ২৪৫ দিন। উল্লেখ্য, একবছর ৩৬৫ দিনে। ৫২ সপ্তাহে বছর ধরায় বছরের অবশিষ্ট (৩৬৫-৫২–৭) = ১ দিন কর্মদিবস হলেও মোট কর্মদিবস দাঁড়ায় (২৪৫+১) = ২৪৬ দিন। অতএব, মাসিক গড় কর্মদিবস ২৪৬গু১২ = ২০.৫০ দিন বা সর্বোচ্চ ২১ দিন। কোন কোন ক্ষেত্রে মাসিক গড় কর্মদিবস দাঁড়াবে সর্বোচ্চ ২৫ দিন। অতএব প্রতিষ্ঠানের গাড়িতে অফিসে যাতায়াতের জন্য চাকরিজীবীদের নিকট থেকে মাসিক সর্বাধিক ২৫ দিনের যাতায়াত ভাড়া আদায় করা যায়, তার বেশি নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।
এইচ এম ফখরুদ্দীন আহমেদ,
উপ-মহাব্যবস্থাপক, কর্মসংস্থান ব্যাংক
প্রধান কার্যালয়, ১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা ১০০০