হত্যা গুম আওয়ামী লীগ রাজনীতির অংশ :নোমান

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে যে সকল হত্যা ও গুমের ঘটনা ঘটছে তা কোনো রাজনৈতিক বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আওয়ামী লীগের রাজনীতিরই অংশ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে পেশাজীবী নির্যাতন-গুম-হত্যা, মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এ মানববন্ধন ও পেশাজীবী সমাবেশের আয়োজন করা হয়। সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর সভাপতিত্বে পেশাজীবী পরিষদের সমাবেশে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, প্রকৌশলী আ.ন.হ আক্তার হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. আখতার হোসেন খান, এডভোকেট সানাউল্লাহ্ মিয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।