সাবেক প্রতিমন্ত্রী মোজাম্মেলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে কমিশন থেকে তার সম্পদের অনুসন্ধানে কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে এ ঘটনার অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে এমপি মোজাম্মেল হোসেনের নির্বাচন কমিশনে জমা দেয়া ২০১৩ সালের হলফনামা সংগ্রহ করেছে দুদক। এখন তা যাচাই-বাছাই চলছে বলে দুদকসূত্রে জানা গেছে। সূত্র আরো জানায়, গত ২ ফেব্রুয়ারি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ আসে। পরবর্তীতে কমিশন বৈঠকে তা খতিয়ে দেখার জন্য যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ করা হয়।