মধুপুরে দশ জোড়া যৌতুকবিহীন বিয়ে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গত বৃহস্পতিবার এতিম ও দরিদ্র পরিবারের দশ কন্যার যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ‘ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ’-এর উদ্যোগে এ যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়। মধুপুর পৌর শহরের মিজান ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ গণবিয়ে উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ’-এর চেয়ারম্যান এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মাওলানা খলিলুর রহমান, মধুপুর পৌর আওয়ামী লীগ সম্পাদক মাসুদ পারভেজ, প্রেসক্লাব সভাপতি গোলাম ছামদানী প্রমুখ।