আক্কেলপুরে ২৩টি যানবাহনে ডাকাতি আহত ৭

জয়পুরহাটের আক্কেলপুর-জয়পুরহাট সড়কে আক্কেলপুর পৌর এলাকার কেচের মোড় নামক স্থানে রাস্তার গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ২৩টি যানবাহনের গতিরোধ করে গণডাকাতি করেছে ডাকাত দল। নগদ অর্থ ও মুঠোফোনসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদের মারপিটে আহত হয়েছে ১০ জন। শনিবার ভোর ৪টার সময় আক্কেলপুর পৌর এলাকার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড় নামক স্থানে ৪০/৫০ জনের একদল ডাকাত রাস্তার গাছ কেটে ব্যারিকেড দিয়ে ঘন্টাব্যাপী ওই রাস্তায় চলাচলকারী ১৬টি ট্রাক, ৪টি মাইক্রোবাস, ৩টি পিকআপের পথরোধ করে চালক, হেলপারসহ মাইক্রোবাস যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে তাদের কাছ থেকে ৩০টি মুঠোফোন, নগদ অর্থসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি।