বার বছর পর মামলা
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:১৭
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে প্রহার করাকে কেন্দ্র করে মামলা হয়েছে।
উপজেলার নিমাইদীঘি গ্রামের জহুরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে গত শুক্রবার আদমদীঘি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অন্তাহার গ্রামের আবু তালেব হোসেনের পুত্র নুরুল ইসলামকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করেছেন। ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে ছাতিয়ান গ্রাম থেকে আসামিরা জহুরুল ইসলামকে পিটিয়ে আহত করে। সে জ্ঞান হারালে মৃত ভেবে তাকে স্থানীয় ইউপি ভবনের সামনে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। আসামিদের চাপে বাদী থানায় মামলা করতে পারেননি। তবে তিনি সে সময় থানায় এ বিষয়ে একটি জিডি করেছিলেন।