লোহাগাড়ার ১৩ খাল অস্তিত্ব সংকটে
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:১৯
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত ডলু, টংকা, হাঙ্গার, চাম্বি, হাতিয়ার, জাংছড়ি, রাতার, কূলপাগলি, সরই, থমথমিয়া, বোয়ালিয়া ও ধুইল্ল্যাসহ ছোট-বড় ১৩টি খাল অস্তিত্ব সংকটে পড়েছে। এসব খাল এখন মরাখালে পরিণত হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে খালপাড়ের শত শত হেক্টর বোরো চাষ সেচ সংকটে পড়ে ও বর্ষা মৌসুমে লোকালয়সহ ফসলের ক্ষতি হয়। প্রতি বছর সেচ সংকটের কারণে প্রায় ৩ হাজার হেক্টর অনাবাদী থাকে। বিগত ৪২ বছরেও উপজেলার খালগুলো খনন না হওয়ায় বোরো মৌসুমে শুকিয়ে যায় আর বর্ষা মৌসুমে এলাকা পানিতে ডুবে ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে।
উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ডলু, টংকাসহ অন্যান্য ১৩ খাল খননবিহীন থাকায় কৃষকরা পানির অভাবে বোরো চাষ করতে পারছে না।