নাফ নদী থেকে ৬১ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা গত শুক্রবার ভোরে দমদমিয়ার বিজিবির সদস্যরা টেকনাফ নাফ নদী থেকে একটি ট্রলার জব্দ করে বস্তার ভিতরে পলিথিন মোড়ানো ৬১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা ট্রলারটিকে থামানোর সংকেত দিলে তা অমান্যা করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তাদেরকে ধাওয়া করলে নাফ নদী সংলগ্ন নাইট্যংপাড়ার প্যারাবন এলাকায় ট্রলারটি রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধারকৃত ইয়াবা বিজিবির সদর দপ্তরে জমা রাখা হয়েছে।