আজ থেকে চট্টগ্রাম জেলা গণসঙ্গীত উত্সব শুরু

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর ডিসি হিলে আজ রবিবার হতে শুরু হবে দুই দিনব্যাপী বৃহত্তর চট্টগ্রাম জেলা গণসঙ্গীত উত্সব। উত্সবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. অনুপম সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। দুই দিনব্যাপী কর্মসূচিতে দলীয় পরিবেশনায় রয়েছে- স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, আর্য্য সংগীত সমিতি, জয় বাংলা শিল্পী গোষ্ঠী, আওয়ামী শিল্পী গোষ্ঠী, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন ও অভ্যুদয় সংগীত অঙ্গন।