৮০ বছর অতিক্রান্ত ব্যক্তিদের সম্মাননা দিল লেক ক্লাব
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২৩:১৭
গুলশান-২ এর লেক ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত ১ মে বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে ৮০ বছর অতিক্রান্ত ব্যক্তিদের সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ আনসারের সাবেক পরিচালক মো. শরিফুল হক, সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলী শেখ ফজলুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য মবিনউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের উদ্যোক্তা মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমানউল্লাহ বলেন, বয়স জীবনের বড় কথা নয়, তারুণ্যই গুরুত্বপূর্ণ। —প্রেস বিজ্ঞপ্তি