বিল পরিশোধ করে ফের বিদ্যুত্ সংযোগ পেলেন নওয়াজ

বকেয়া বিল পরিশোধ করায় অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনের গ্যাস এবং বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। বিল খেলাপিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার পর গ্যাস এবং বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান গত সপ্তাহে প্রধানমন্ত্রীর বাসার গ্যাস সংযোগও কেটে দেয়। পাকিস্তানে সরকারি প্রতিষ্ঠনগুলোর বেশিরভাগই নিয়মিত গ্যাস এবং বিদ্যুতের বিল পরিশোধ করে না। ফলে প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ উত্পাদন করতে পারে না। এজন্য দেশটিতে গ্যাস এবং বিদ্যুতের সংকটও মারাত্মক। দেশটির শহরাঞ্চলে ১২ ঘন্টা এবং গ্রামাঞ্চলে প্রায় ১৮ ঘন্টা বিদ্যুত্ থাকে না। প্রধানমন্ত্রীর বাসভবনেরই প্রায় ৫০ লাখ রুপি বিল বকেয়া ছিল! বাসভবনের বিদ্যুত্ ও গ্যাস সংযোগ কেটে দেওয়া হলেও এতে ব্যক্তিগতভাবে কোনো ক্ষতির সম্মুখীন হননি নওয়াজ শরীফ। কারন তিনি বর্তমানে লন্ডন সফরে আছেন। তবে তার বাসার কর্মকর্তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। দু দিন বাসার এসি সম্পূর্ণভাবে বন্ধ ছিল! - বিবিসি