ইংরেজি স্কুল

Transformation Simple, Complex, Compound Extension ব্যবহারের নিয়মঃ Phrase থেকে clause তৈরি করার সময় conjunction, subject ও verb ব্যবহারের পরেও noun, adjective কিংবা adverb উক্ত clause-এ extension হিসেবে বসে। Clause-এর verb হিসেবে transitive verb (have, show, buy … ইত্যাদি) ব্যবহার করলে extension হিসেবে সাধারণত noun বসে; আবার clause-এর verb হিসেবে intransitive verb (be, grow, feel, look, taste … ইত্যাদি) ব্যবহার করলে extension হিসেবে সাধারণত adjective কিংবা adverb বসে। যেমন- Phrase: For his truthfulness  Clause: As he has/had truthfulness. OR, As he is/was truthful. Phrase: Because of her warm reception  Clause: Because she receives/received warmly. Phrase: Despite my good behavior  Clause: Though I behave/behaved well. Phrase: For their showing courtesy  Clause: Since they show/showed courtesy. পাশের চিত্রে phrase থেকে clause তৈরির প্রক্রিয়াটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছেঃ বিশ্লেষণঃ Simple থেকে complex করার সময় simple sentence-এর IC (Monir was rewarded)-টি complex sentence-এর IC (Monir was rewarded) হিসেবেই বসেছে এবং simple sentence-এর Phrase (because of his having honesty)-টি complex sentence-এর DC (because he had honesty)-তে পরিণত হয়েছে। আবার complex থেকে compound করার সময় clause-গুলোর ঘটনার ধারাবাহিকতা (sequence of event) বজায় রাখতে complex sentence-এর DC (because he had honesty)-টি compound sentence-এর IC (Monir had honesty)-তে পরিণত হয়েছে এবং complex sentence-এর IC (Monir was rewarded)-টি compound sentence-এর CC (and so he was rewarded)-তে পরিণত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা দেখেছি যে, কিভাবে simple sentence-কে complex ও compound sentence-এ রূপান্তর করা যায়। Simple sentence-এর মধ্যে ব্যবহূত phrase কিংবা উক্ত phrase-এর মধ্যে ব্যবহূত preposition / prepositional phrase দেখে বুঝতে পারা যায় যে, complex ও compound sentence-এ DC ও CC তৈরির জন্য কোন্ ধরনের conjunction বসবে। মতামত জানাতে ফোন- ০১৭১৪৭০৫৭২৭ ইমেইল anushilon.ittefaq10@gmail.com