নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

অধ্যায়:উপসর্গ এক কথায় উত্তর: ১.‘উপসর্গ’ শব্দটির বুত্পত্তিগত অর্থ কী? উ: অবাঞ্চিত বিষয়। ২.‘উপসর্গ’ শব্দটির ব্যাকরণগত অর্থ কী? উ: উপসৃষ্টি। ৩.নির উপসর্গ জুড়ে দিয়ে এমন একটি শব্দ তৈরি কর যা দেখিয়ে দেয় বাইরের দিক। উ: নির্গত। ৪.শব্দে প্রত্যয়ের অবস্থান কোথায়? উ: শেষে বা পেছনে। ৫.বে উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়? উ: না অর্থে। ৬.বর উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়? উ: মন্দ অর্থে। ৭.দর উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়? উ:অধীন অর্থে। ৮.‘সাব’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়? উ: অধীন অর্থে। ৯.হার (অলংকার বিশেষ) শব্দটির সাথে কোন উপসর্গটি যোগ করলে তার অর্থ ভ্রমণ করা হয়? উ: বি। ১০.ভাষায় ব্যবহূত কী সূচক শব্দের নাম উপসর্গ? উ: অব্যয়সূচক। ১১.উপসর্গ দিয়ে গঠিত এমন একটি শব্দ তৈরি কর যা অর্থের পূর্ণতা বোঝায়? উ: পরিপূর্ণ। ১২.সংস্কৃত উপসর্গ মূল ধাতুর পূর্বে বসে যেভাবে শব্দের অথ বদলিয়ে দেয় তার একটি উদাহরণ দাও। উ: অপ-বদ+ঘঞ = অপবাদ (নিন্দা)। ১৩.রবীন্দ্রনাথ উপসর্গকে কীসের সাথে তুলনা করেছেন? উ: মাছের ছোট পাখনার সাথে। ১৪.হার শব্দটির সাথে সম যুক্ত হলে যে শব্দ গঠিত হয় তার অর্থ কী? উ: বিনাশ। ১৫.বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহূত হয়েছে? উ:বিশেষ। ১৬.বর কোন শ্রেণির উপসর্গ? উ: বিদেশি। ১৭.আধা অর্থে ব্যবহূত হয় এমন উপসর্গ লিখ। উ: নিম। ১৮.বক্র অর্থে ব্যবহূত হয় এমন উপসর্গ নাম লিখ। উ: আড়চোখ। ১৯.আ কোন শ্রেণির উপসর্গ? উ: খাঁটি বাংলা উপসর্গ ও তত্সম বা সংস্কৃত উপসর্গ। ২০. রাম উপসর্গটি দিয়ে একটি শব্দ তৈরি কর। উ: রামদা। ২১. উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কী আছে? উ: অর্থদ্যোতকতা আছে। ২২. বি উপসর্গের অর্থ কী? উ: অর্থ নেই। ২৩.হার কী শব্দ? উ: মৌলিক শব্দ। ২৪.উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়? উ: সাথে। ২৫.দর উপসর্গটির অর্থ কী? উ: অধীন। ২৬.সম উপসর্গের অর্থ কী? উ: অর্থ নেই। ২৭.খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দের আগে যুক্ত হয়? উ: খাঁটি বাংলা। ২৮.অপ উপসর্গের ক্ষমতা কী? উ: নতুন শব্দ সৃষ্টি করতে পারে। ২৯.উপসর্গ কোন প্রত্যয় যোগে গঠিত? উ: উপ+সৃজ্+ঘঞ (প্রত্যয়) ৩০.খাঁটি বাংলা উপসর্গ কয়টি? উ: ২১টি ৩১.অঘা উপসর্গটি দ্বারা একটি বাক্য তৈরি কর। উ: এমন অঘাচণ্ডী ছেলেকে নিয়ে কোন ভাল কাজ হবে না। ৩২.সু দ্বারা একটি শব্দ গঠন কর? উ: সুশিক্ষা। ৩৩.উপসর্গে কীসের ব্যবহার নেই? উ: পদের। ৩৪. উপসর্গ কীসের অর্থের পরিবর্তন ঘটায়? উ: ধাতুর। ৩৫. বিদেশী উপসর্গ (ফারসি উপসর্গ) যোগে একটি শব্দ লিখ। উ: নিমরাজ ৩৬.খাসদখল কোন উপসর্গ যোগে গঠিত? উ: আরবি। ৩৭.উপসর্গের সমৃদ্ধি কীসের উপর নির্ভর করে? উ: শব্দভাণ্ডারের। ৩৮. কদবেল একটি ফলের নাম এ বাক্যে কদ উপসর্গ ব্যবহার কর। ৩৯.নি উপসর্গ দিয়ে একটি বাক্য তৈরি কর। উ: লোকটি নির্মমভাবে তাকে মারধর করল। ৪০. উপসর্গ শব্দের সঙ্গে জুড়ে গিয়ে কয়টি শব্দ তৈরি করে? উ: একটি। ৪১.উপসর্গের কেমন ব্যবহার নেই? উ: স্বাধীন ব্যবহার নেই। ৪২.উপসর্গ ও অনুসর্গের পার্থক্য লিখ। উ: উপসর্গের স্বাধীন ব্যবহার নেই, অনুসর্গের ব্যবহার আছে। ৪৩.সংস্কৃত বা তত্সম উপসর্গ কয়টি? উ: ২০টি ৪৪.কোন শ্রেণির উপসর্গে ২ ডজন কিন্তু ৩টি কম উপসর্গ রয়েছে? উ: খাঁটি বাংলা উপসর্গে। ৪৫. লা উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে? উ: না অর্থে। ৪৬.আম উপসর্গের অর্থ কী? উ: সাধারণ ৪৭.দূর উপসর্গটি দিয়ে একটি শব্দ গঠন কর। উ: দূরদর্শী ৪৮.সংকট শব্দে কোন উপসর্গ সংযুক্ত হয়েছে? উ: সম উপসর্গটি। ৪৯. নিম কী অর্থে ব্যবহূত হয়? উ: আধা অর্থে। ৫০.কোন চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃতে আছে? উ: সু, নি, বি, আ।