পলিটিক্যাল প্রীতি

রাজনীতি নিয়ে নিজের মত প্রকাশে কোনো কালেই পিছ-পা ছিলেন না বলিউড সুন্দরী প্রীতি জিনতা। নরেন্দ্র মোদির সপক্ষে এবার গলা তুললেন প্রীতি সুন্দরী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য বেনারসে গিয়ে পূজো দিয়ে এলেন তিনি। প্রীতি সাংবাদিকদের জানান ‘আমি তার ভক্ত। আশা করব উনিই জিতবেন। তার কোনো প্রচারের প্রয়োজন নেই। ঈশ্বরের কাছে তার জন্যই প্রার্থনা করে এলাম।’ এদিকে নিজস্ব ব্যবসায় প্রীতি ধরাশায়ী হওয়ার পর রাজনীতিই নিজের ক্যারিয়ারের শেষ আশ্রয় হিসেবে নিচ্ছেন বলে অনেকের মত। পাশাপাশি হাতে ছবির সংখ্যাও কম। বেশ কিছুদিন আগে প্রীতি ছবি প্রযোজনায় লগ্নি টাকার লোনও শোধ করতে ব্যর্থ হয়ে বিতর্কিত হন। এ অবস্থায় গোপন যোগসাজশে মোদির বিজ্ঞাপনী মডেল হিসেবে আয়ের অনন্য পথ খুঁজেছেন বলেই অনেকে মন্তব্য করছেন।