বাসাইলে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, হাবিবুর রহমান চৌধুরী (আ.লীগ বিদ্রোহী) ও আব্দুল অদুদ খান (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকির হোসেন আবু, আবুল কালাম আজাদ ও নুরুল ইসলাম রবিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ প্রত্যাহার করেননি। বর্তমানে চেয়ারম্যান পদে আছেন কাজী অলিদ ইসলাম (আ.লীগ), কাজী শহিদুল ইসলাম (বিএনপি), নাজমূল হুদা খান বাহাদুর (কৃষক শ্রমিক জনতা লীগ), আব্দুর রহিম আহমেদ (স্বতন্ত্র), সাইফুল ইসলাম মন্টু (স্বতন্ত্র)।