মানিকগঞ্জে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী স্মরণে ওরস ৬ ও ৭ মে

ভারত উপমহাদেশের ইসলাম ধর্ম প্রচারক, চিশতীয়া ত্বরিকার প্রধান হযরত খাজা মঈনুদ্দিন চিশতী স্মরণে ৬ ও ৭ মে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফে ওরস অনুষ্ঠিত হবে। এতে পবিত্র কোরান খতম, মিলাদ মাহফিল, কাওয়ালী, সামাহ্ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে। —প্রেস বিজ্ঞপ্তি