মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জাগরণে জঙ্গীবাদ পরাস্ত হবে

মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সমন্বয়ে গড়ে ওঠা গণজাগরণের কাছে মৌলবাদ, জঙ্গীবাদ ও ইতিহাস বিকৃতকারীরা পরাস্ত হতে বাধ্য। মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি শনিবার নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চমেক সহযোগী অধ্যাপক ডা. নাসিরউদ্দিন মাহমুদ, মহাসচিব মোহাম্মদ হেফাজত ইসলাম চৌধুরী, শিক্ষক নুরুল কবির, আইনজীবী সঞ্জয় আচার্য, এ্যাড. মো. নাছের চৌধুরী, শ্রমিক নেতা মোহাম্মদ সাহাবউদ্দিন প্রমুখ। বাংলাদেশ ডেন্টাল পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত মেডিক্যাল টেকনোলজিস্ট ডেন্টালদের ‘পেশাগত রেজিস্ট্রেশন প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের সাবেক সভাপতি মো. কামালউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. সরফরাজ খান চৌধুরী, বিএমএ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য ডা. শেখ মো. শফিউল আজম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মো. জাবেদ হোসেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্র্রীয় মহাসচিব মো. হাফিজ ও ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক দীপক কান্তি।