আপনি জানেন কি?

 

জেনে নিন, বিশ্বকাপের অবিশ্বাস্য সব তথ্য। যা জানলে আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন! জানাচ্ছেন

মুহা. তাজুল ইসলাম

v এই বিশ্বকাপে একটি কাপ আছে কিন্তু পিরিচ নেই।

v দশটি দেশের শতাধিক খেলোয়াড় এই কাপের পিছনে ছুটলেও দুঃখজনকভাবে মাত্র একটি টিমই কাপটি পাবে।

v বিশ্বসেরা খেলোয়াড় হলেও রোনালদো, মেসি, নেইমারদের এই বিশ্বকাপে দেখা যাবে না।

v বিশ্বকাপ রেডিওতে প্রচার হবে ঠিকই কিন্তু আপনি চাইলেও সেখানে খেলা দেখতে পারবেন না।

v বিশ্বকাপের প্রতিটি ম্যাচে একটি করে থার্ড ম্যান থাকবে কিন্তু ফার্স্ট ম্যান বা সেকেন্ড ম্যান থাকবে না।

v খালেদ মাহমুদ সুজন বিশ্বকাপ খেলেছেন কিন্তু ডন ব্র্যাডম্যান কোনোদিন বিশ্বকাপ খেলার সুযোগ পাননি।

v বিশ্বকাপ টিভিতে ফ্রি দেখা গেলেও অনেকেই বোকার মতো টাকা নষ্ট করে টিকিট কেটে, রোদের মধ্যে মাঠে খেলা দেখবেন।

v বিশ্বকাপে অনেক চেষ্টা করে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানি খেলার সুযোগ করতে পারেনি কিন্তু বাংলাদেশ ঠিকই সুযোগ পেয়েছে।

v বিশ্বকাপের জন্য অনেকেই পেট ব্যথা, মাথা ব্যথা কিংবা ডায়রিয়ার কথা বলে স্কুল ফাঁকি দেবে বা অফিসে ছুটি নেবে কিন্তু দল হারার পর ‘ছুটি কেন নিলাম’ বলে আফসোস করবে।