ব্রত রায়
বছর বছর নিয়ম করে
ঈদ আসে আর যায়
ঈদ এলে সব রম্যলেখক
পড়ছে সমস্যায়!
নতুন নতুন আইডিয়া কি
পয়দা হবে রোজ?
এফবি এবং নেটজুড়ে তার
চলতে থাকে খোঁজ!
নতুন হলেই হয় না শুধু,
আইডিয়া চাই ফানি
এক হয়ে যায় ফানলেখকের
নাকের চোখের পানি!
সম্পাদকের তাড়া, ‘লেখা
দিচ্ছ কবে মিয়া?’
রম্যলেখক ছোট্ট করে
বলছে ‘নো আইডিয়া!’