বাসুদেব খাস্তগীর
দেখতে কনে হবু বেয়াই
এলেন কনে বাড়ি
কনের বাপ কয়, ‘আমার কিন্তু
নেই ফ্ল্যাট আর গাড়ি।’
হেসে বলেন হবু বেয়াই,
‘বলেন বেয়াই কী যে
কথা শুনে ভীষণ রকম
লজ্জা পাইলাম নিজে।
ছেলে আমার ব্যবসায় করে,
তার অনেক কামাই,
আমি কিন্তু খুব সাধারণ
যৌতুকের লোভ নাই।
রূপপুরের সেই পারমাণবিক
কেন্দ্রে আমার ছেলে
সাপ্লাই দেয় বালিশ এখন
দেখতে পারেন গেলে।’
কনের বাবা শুনে বলেন,
‘দেখতে যাব আজি’
কনে বলে, ‘দরকার নাই
আমি বাবা রাজি।’
বিএমসি ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।