আজ বীরকন্যা প্রীতিলতার ১০৩তম জন্মদিন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৩ তম জন্মদিন আজ। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বীরকন্যার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এদিকে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী বলেন, বীরকন্যা প্রীতিলতা কমপ্লেক্সের কাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করলেও আর্থিক কারণে নির্মাণ কাজ শুরু করা যায়নি। কর্মসূচির মধ্যে রয়েছে—প্রীতিলতা ট্রাস্ট, বীরকন্যা প্রীতিলতা পাঠাগার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উদ্যোগে সকালে আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জমান নূর, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিত বিশ্বাস, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।