মাই স্টোরি

ইকবাল ফেরদৌস পরিচালনা ও উপস্থাপনা করছেন ‘মাই স্টোরি’ শিরোনামে একটি টেলিভিশন প্রোগ্রামের। সম্প্রতি ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সফল এনআরবিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে কয়েকটি পর্বের কাজ। ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান ও আইডি এ্যাডের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি শীঘ্রই প্রচারিত হবে বাংলাদেশের একটি প্রাইভেট টেলিভিশন এবং ব্রিটেন ও আমেরিকার দুটি বাংলা টেলিভিশনে।