ফ্রিজ ও এসির কম্প্রেসার কারখানা করছে ওয়ালটন
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২০:৩২
ফ্রিজ ও এসি’র কম্প্রেসার তৈরির কারখানা করছে ওয়ালটন। বছরে ২০ লাখ কম্প্রেসার তৈরি হবে ওয়ালটন কারখানায়। দেশের চাহিদা মিটিয়ে ১০ লাখ রপ্তানি হবে ইউরোপ আমেরিকার বাজারে। এর ফলে ফ্রিজ ও এসির মতো প্রযুক্তিপণ্যে স্বয়ংসম্পূর্ন হতে যাচ্ছে বাংলাদেশ। সেইসঙ্গে কমবে দেশে তৈরি ফ্রিজ ও এসি বা এয়ারকন্ডিশনারের দাম। আর.বি. গ্রুপ গাজীপুরের চন্দ্রায় শুরু করেছে কম্প্রেসার তৈরির কারখানা স্থাপনের কাজ। ওয়ালটনের কম্প্রেসার প্রকল্প প্রধান প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ২০১৬ সালে উত্পাদনে যাওয়ার টার্গেট রয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই কম্প্রেসার হবে বাংলাদেশের আবহাওয়া ও সার্বিক পরিস্থিতিতে খুবই উপযোগী। কারখানায় সংযোজিত হবে স্টিল, জিংক, এ্যালুমিনিয়াম ও কপার কাস্টিং এবং ফাউন্ড্রি। থাকবে টেস্টিং ও মেটাল প্রসেসিং সিস্টেম। এর ফলে কম্প্রেসার তৈরির কারখানাটি হবে একটি কম্পোজিট বা সমন্বিত কারখানা। - প্রেস বিজ্ঞপ্তি