বেতন ও চাকরি কমিশনের ওয়েবসাইটে প্রশ্ন প্রকাশ

সরকার জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন চাকরি কমিশন ২০১৩ গঠন করেছে। এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য ২টি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। প্রশ্নমালা ২টি বেতন ও চাকরি কমিশন এর ওয়েবসাইটে www.paycom.portal.gov.bd প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন অথবা ডাউনলোড করে পূরণকৃত প্রশ্নমালা বেতন ও চাকরি কমিশন ২০১৩, বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা বরাবর আগামী ৩০ মে’র মধ্যে প্রেরণ করতে পারবেন। -তথ্য বিবরণী