শোক সংবাদ

শেখ মো. আব্দুল মজিদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শেখ মুহম্মদ মারুফ হাসানের বাবা শেখ মো. আব্দুল মজিদ (৮৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৮ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন।