বাসাইলে প্রচার প্রচারণা তুঙ্গে

৬ষ্ঠ দফা উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। অধিকাংশ প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার সর্বত্র । সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পাড়ামহল্লায় প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক ১৩ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (বিদ্রোহী) হাবিবুর রহমান চৌধুরী হবি ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ খান এবং ভাইস চেয়ারম্যান পদ থেকে জাকির হোসেন আবু, আবুল কালাম আজাদ ও নূরুল ইসলাম রবিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বর্তমানে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কাজী অলিদ ইসলাম (কাপ-পিরিচ), বিএনপির কাজী শহিদুল ইসলাম (দোয়াত- কলম), কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হুদা খান বাহাদুর (আনারস), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ শফিকুল ইসলাম খান (মাইক), মোঃ রফিকুল ইসলাম (টিয়া পাখি), মোঃ আবুল কাশেম (তালা), মোঃ মোবারক আলী খানশুর (উড়োজাহাজ), তোফাজ্জল খান (টিউবওয়েল), প্রফুল্ল সরকার (টাইপ রাইটার), মোঃ আব্দুর রউফ (জাহাজ), শেখ উজ্জল (চশমা), এম এ হালিম মিয়া (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে লড়ছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা সুলতানা রুবি (কলস), রুজিনা মফিজ খান (হাঁস), মিনারা আক্তার (ফুটবল), জবেদা বেগম (প্রজাপতি), মোছাঃ রেখা বেগম (পদ্ম ফুল) প্রতীক।