ফরমালিনযুক্ত আমে দিনাজপুরের বাজার সয়লাব

দিনাজপুর শহরের বাহাদুর বাজার, কালিতলা, নিমতলাসহ ১৩ উপজেলায় ভারত হতে আসা ফরমালিন যুক্ত আম প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন আইনগত ব্যবস্থা না নেয়ায় শহরবাসী আতংকিত। বাহাদুর বাজারের আড়ত্ থেকে প্রতিদিন শত শত বাক্স ভারতীয় ফরমালিনযুক্ত আম দিনাজপুর শহরসহ ১৩ উপজেলায় ব্যবসায়ীরা বিক্রি করছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। একটি সূত্র জানায়, আমগুলো রাসায়নিক প্রক্রিয়ায় কৃত্রিম উপায় পাকানো হচ্ছে এবং যাতে নষ্ট না হয় বা পচে না যায় সে জন্য ফরমালিন ব্যবহার হচ্ছে। দেশি আম পাকতে দেরি হওয়ায় ভারতীয় আম এসে আমাদের দেশের বাজারগুলোতে সয়লাব হয়েছে। কিছুদিন পূর্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২জন ফল ব্যবসায়ীকে জেল ও জরিমানা করে। এরপর ফল ব্যবসায়ীরা ওই আটককৃত ব্যবসায়ীদের ছেড়ে দেয়ার জন্য মিটিং মিছিল অব্যাহত রেখেছে।