বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:৪৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএম কলেজ ক্যাম্পাসে রাসেল নামে এক ছাত্রলীগ কর্মীকে গতকাল সোমবার কুপিয়ে জখম করেছে দলের সন্ত্রাসীরা। রাসেলকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাতে কলেজের ডিগ্রি হোস্টেলে দুই পক্ষের ঝগড়াকে কেন্দ্র করে শামীমকে মারধর করে সোহেল। এর জের ধরে পরদিন সোহেলকে মারধর করে অনিক গ্রুপের সমর্থকরা। গতকাল রাসেলকে ক্যাম্পাসে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালী মডেল থানার ওসি জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।