খুলনায় বেবিট্যাক্সি চালকদের সড়ক অবরোধ
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:৫০
জেলায় ফের বেবিট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে চালকরা। গতকাল সোমবার নগরীর দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়কের বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। ট্রাক শ্রমিকরা বেবিট্যাক্সি চালকদের মারধর ও তাদের যানবাহন ভাংচুরের প্রতিবাদে দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়ন এ কর্মসূচি পালন করছে। চালকদের বিক্ষোভ গতকাল সোমবার বিকাল ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক অবরোধে স্বল্প ও দূরপাল্লার হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৌলতপুর থানার ওসি এ খবর নিশ্চিত করে জানান, অবরোধস্থলের আশেপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।