আজ আলাউদ্দিন আল আজাদের ৮২ তম জন্মবার্ষিকী

বিশিষ্ট লেখক, ভাষাসংগ্রামী ড. আলাউদ্দিন আল আজাদের ৮২ তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে আলাউদ্দিন আল আজাদ স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তার জন্মদিন উদযাপন উপলক্ষে এ বছর থেকে ‘আলাউদ্দিন আল আজাদ সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালের ৬ মে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪৯। ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। একুশের রক্তাক্ত ঘটনার পর তারই উদ্যোগে সর্বপ্রথম বুলেটিন প্রকাশিত হয় । মুক্তিযুদ্ধের স্মৃতিকথা নিয়ে রচিত ‘ফেরারি ডায়েরী’ সমকালীন ইতিহাসে এক অমূল্য ও অবিস্মরণীয় দলিল হিসেবে পরিচিত।