রূপগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২৩:০১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের ত্রিশকাহনিয়া এলাকায় গতকাল সোমবার দুপুর দেড়টায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা হাবিবুর রহমান রুবেলের (২৮) মৃত্যু হয়েছে। মোটর সাইকেলের অপর আরোহী আজাদুর রহমান মাষ্টারকে আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা মালবাহী ট্রাকটি আটকের পর ভাংচুর করেছে। এলাকাবাসী কাঞ্চন-রূপসী সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত হাবিবুর রহমান রুবেল উপজেলার চরপাড়া পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি।