গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৬ মে ২০১৪, ১৮:০৭
মানুষের পরিধেয় কাপড় পুরোনো হয়ে যাবার পর বা তা ফেলে দেওয়ার পর সেটি যেন পরিবেশের ক্ষতি করতে না পারে সেজন্য বিশ্বের অনেক দেশেই এ ধরনের কাপড় রিসাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হয়। আর এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে যেটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সেটি হলো পর্তুগালের রাজধানী লিসবনের মাল্টি মল ম্যানেজমেন্ট নামের একটি দোকান মালিকদের সংগঠন। ২০১২ সালের শুরুতে প্রায় ছয় সপ্তাহ সময় নিয়ে এই সংগঠনটির পক্ষ থেকে সংগ্রহ করা হয় রেকর্ড ১,১৭,৩৭৬টি নানা ধরনের পোশাক যেগুলোর অধিকাংশই ছিল সাধারণ মানুষের স্বেচ্ছায় দান করা কাপড়।